নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নান্দাইলে ন্যায্যমূল্যে রকমারি সবজি বিক্রি শুরু,খুশী ক্রেতারা

নান্দাইলে ন্যায্যমূল্যে রকমারি সবজি বিক্রি শুরু,খুশী ক্রেতারা 


ময়মনসিংহের নান্দাইলে ওলামা ত্বলাবার আয়োজনে মাওলানা আব্দুল্লাহ জুবায়ের ও তার স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে  ন্যায্যমূল্যে রকমারি সবজি বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।


বুধবার (৩০ অক্টোবর) বিকাল থেকে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডে (লাভু প্লাজা সংলগ্ন) ৩১ রকমের শাকসবজি,কাঁচা তরকারি বিক্রির কার্যক্রম শুরু হয়।


কাঁচা তরকারি বিক্রির দুইদিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমি।বৃহস্পতিবার রাত ৯.০০ টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।


উদ্বোধনের পরপরই স্থানীয় বাজারের তুলনায় কম দামে এসব সবজি কিনতে ভিড় করেন সাধারণ মানুষ।


সরেজমিন বুধবার অস্থায়ী বাজারে গিয়ে দেখা যায়, ৩১ টি নিত্যপণ্যের তালিকা টানানো হয়েছে। সেখানে পিঁয়াজ ১০০, রসুন ২৪০,কাঁচা মরিচ ১৫০, শুকনা মরিচ ২৫০, জাম আলু ৭০,বেল আলু ৪০, আলু ৬০,আদা (দেশী) ১৩০,আদা ১২০,লেবু  ৪০, পেঁপে ২৫,বেগুন ৫০, করলা ৯০, লতা ৫০, টমেটু ১৪০,গাজর ১৮০,কুমড়া ৫০, মুলা ৫০, মুখি ৪০, পটল ৪৫,শসা ৪০,শিম ১৫০,ঢেড়স ৬০,মিষ্টি কুমড়া ৫০,লাউ ৪০,বটবটি ৬০, লাউশাক ৩০,ধনিয়া ৫, চিচিঙ্গা ৩০,কলার চড়ি (থরুয়া)২০,জলপাই ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।


মুফতি ইব্রাহিম কাসেমি বলেন,বাজারে শাকসবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি শুরু হয়েছে। এখানে থেকে ৩১ রকমের সবজি আনা হয়েছে।


সবজি কিনতে আসা শাহজাহান বলেন, এখানে পিঁয়াজ ১০০ টাকা কেজি দরে কিনছি। সেলিম বলেন,আমি ১৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছি,বাজারে বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়।


এসময় সবজি কিনতে আসা সাজেদা  বলেন, আমি ৫০ টাকা কেজি দরে বেগুন কিনেছি, বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়।


সবজি কিনতে আসা আরো বেশ কয়েক জনের সাথে কথা বললে তারা জানান,কম দামে সবজি বিক্রির উদ্যোগকে সাধুবাদ জানাই।


সবজি বিক্রিতে সার্বিক তদারকি ও সহযোগীতা  করেন মুফতি শহিদুল্লাহ, মাওলানা ওয়ালী উল্লাহ, মুফতি আব্দুল কাদির,মাওলানা তারিক জামিল, মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং মাদ্রাসা মুয়াজ ইবনে জাবাল এর ছাত্র ও শিক্ষকবৃন্দ


Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে