নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ।


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এর আগে ৯ নভেম্বর লে-অফ ঘোষণা করার সময় ১৫ নভেম্বর বকেয়া বেতন দেয়ার কথা ছিল বলে শ্রমিকরা জানিয়েছে।


মঙ্গলবার সকালে লে-অফকৃত এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।


জানা যায়, আগের নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার শ্রমিকরা বেতনের জন্য কারখানার গেটে গেলে আগামি ২৫ নভেম্বর বেতন দেয়ার নোটিশ দেখতে পায়। এ সময় তারা বিক্ষুব্ধ হয়ে প্রায় দু’ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিল্পপুলিশ মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।


কারখানা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় অবস্থিত এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড নামের কারখানাটিতে সঠিক সময়ে পোষাক রফতানি না হওয়া, বায়ার কর্তৃক কার্যাদেশ প্রত্যাহার এবং নতুন কার্যাদেশ না দেয়ার কারণে কারখানা কর্তৃপক্ষ প্রচুর লোকসান ও আর্থিক ক্ষতি হয়।


অপরদিকে এ সকল কারণে ব্যাংক কোনো আর্থিক সহযোগিতা না করায় কারখানাটি গত ৯ নভেম্বর থেকে লে-অফ ঘোষণা করে।

আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে