নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নান্দাইলে ইউএনওর বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নান্দাইলে ইউএনওর বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


ময়মনসিংহের নান্দাইলে সাংবাদিকদের সাথে ইউএনওর অসদাচরণ,স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়ম,দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মামলার হুমকি প্রদান ও তার অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে নান্দাইল ঐক্যবদ্ধ সাংবাদিক ফোরামের আয়োজনে প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ের সামনে এই মানববন্ধন  অনুষ্ঠিত হয়। 


প্রেসক্লাব নান্দাইল এর সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-প্রেসক্লাব নান্দাইল এর সভাপতি হান্নান মাহমুদ,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ভূঁইয়া বাবুল, সাংবাদিক রমেশ কুমার পার্থ,নান্দাইল মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি হান্নান আল আজাদ,কলামিস্ট সাইদুর রহমান সহ প্রমুখ। 


বক্তব্যে হান্নান মাহমুদ বলেন,আমরা এখানে মানববন্ধনে একত্রিত হয়েছি ইউএনও প্রত্যাহারের দাবিতে। অনিয়ম দুর্নীতির সংবাদ করায় ইউএনও সাংবাদিকদের মামলার হুমকি দিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই।


এনামুল হক বাবুল বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ অনিয়ম দুর্নীতি নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের মামলার হুমকি দিয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবেই। 


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সকল বক্তারাই নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পালের সাংবাদিকদের সাথে অসদাচরণ, স্বেচ্ছাচারিতার ব্যাপক প্রতিবাদ জানান। সেই সাথে নান্দাইল থেকে তার অপসারণ দাবিও করেন। মানববন্ধনে নান্দাইলের কর্মরত ৫০ জন পেশাদার সাংবাদিক উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে