নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈশ্বরগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের মালামাল বিক্রির অভিযোগ


ময়মনসিংহের  ঈশ্বরগঞ্জ উপজেলার ৪০ নং হারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান চকদারের বিরুদ্ধে ওই স্কুলের লোহার বেঞ্চ টেবিল বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের ওই বিদ্যালয়ের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান চকদার সরকারী নিয়মের তোয়াক্কা না করে বিদ্যালয়ের পুরাতন ২শ ৮কেজি লোহার বেঞ্চ ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেন। শনিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে হারুয়া বাজারে জামাল হোসেনের ভাঙ্গারির দোকানে এ বেঞ্চ ও টেবিলের লোহার ফ্রেমগুলো বিক্রি করা হয়। 

সরকারী নিয়মানুযায়ী স্কুলের জরাজীর্ণ ও পুরাতন মালামাল প্রকাশ্যে নিলামে বিক্রির বিধান রয়েছে। কিন্তু তিনি বিধান না মেনে ওই মালামাল নিলাম ছাড়াই অবৈধ পন্থায় বিক্রি করে দেন। এছাড়াও লোহার বেঞ্চ ও টেবিলের কাঠগুলো স্কুলের সহ-সভাপতি চাঁন মিয়া ও  অভিভাবক সদস্য অলকা রানী বন্টন করে নিয়ে যান। 

হারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান চকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের সীমানায় গাছ লাগানোর জন্য আমি এ মালামালগুলো বিক্রি করেছি। নিলাম কমিটিকে অবহিত না করে বিক্রি করার কারণ জানতে চাইলে তিনি বলেন, স্কুল কমিটির সভাপতি হিসেবে এতটুকু করতে পারি না ? তাহলে কমিটির কাজটা কি ?

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শরীফা বেগম বলেন, আমার জানামতে বেঞ্চগুলো স্কুলের একটি কক্ষে তালাবদ্ধ রয়েছে। বিক্রয়ের বিষয়টি আমার জানা নেই।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম বলেন, বিদ্যালয়ের কোন মালামাল নিলাম কমিটির টেন্ডার ছাড়া বিক্রি করার নিয়ম নেই। বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্তে ঘটনার সত্যতা পেয়েছেন। বিক্রয়কৃত মালামাল ওই দোকানেই রক্ষিত আছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে