নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যা: আটক তিন

নান্দাইলে যুবককে কুপিয়ে হত্যা: আটক তিন


ময়মনসিংহের নান্দাইলে রানা (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। 


রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাঢী গাংগাইলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বকুল মিয়া (৫০), বুলু মিয়া (৪৫) ও হামিম (২০) নামে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। 


নিহত রানা বনাঢী গাংগাইলপাড়া গ্রামের আবুল হাসেমের পুত্র। রোববার দিবাগত রাতে রানা তার বাড়ির সামনে পুকুরপাড়ে বসে মোবাইলে সময় কাটাচ্ছিল। এসময় দূর্বৃত্তরা তাকে জোরপুর্বক পুকুরপাড় থেকে ধান ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের ধারনা। 


পরে নিহত রানার স্বজনরা তাকে খোঁজাখুজি করে ধান ক্ষেতে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধারপূর্বক ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। 


উল্লেখ্য,বনাঢী গাংগাইলপাড়া গ্রামে রাজন গংদের সাথে বকুল গংদের মধ্যে বৈদ্যুতিক সেচ লাইন সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ সহ পাল্টাপাল্টি মামলা- মোকাদ্দমা চলে আসছিল। 


তবে নিহত রানার ঘটনাকে কেন্দ্র করে বকুল গংদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লূটপাটের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে বনাঢী গ্রামের পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।


নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ নিহত রানার বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে,শীঘ্রই হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে