নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোটরসাইকেল- পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে মেডিকেল অফিসারের মৃত্যু

মোটরসাইকেল- পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে মেডিকেল অফিসারের মৃত্যু



ঈদের আনন্দ বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিজ কর্মস্থলে ফিরে আসার সময় মোটরসাইকেল- পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে মো.শফিউল ইসলাম নামের এক সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসারের মৃত্যু হয়েছে।


ঈদের ২য় দিন রবিবার (১৪ এপ্রিল) দুপুর ১ টার দিকে কিশোরগঞ্জের বিন্নাটী মোড়ে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


শফিউল ইসলামের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুজাদিয়া ইউনিয়নের টামনি গুজাদিয়া গ্রামের মৃত্যু আব্দুল হাকিমের দ্বিতীয় পুত্র। 


কর্মজীবনে তিনি নেপ্রো কোম্পানিতে সুনামের সহিত সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসারের দায়িত্ব পালন করে আসছিলেন। চাকরী জনিত কারনে তিনি পরিবার নিয়ে বিবাড়িয়া জেলার আশুগজ থানায় বসবাস করতেন।


মৃত্যুকালে শফিউল ইসলাম স্ত্রী,দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। 


শফিউল ইসলামের বড় ভাই কাজিমুল গাইজ জানান, নিজ বাসা থেকে ঈদের ২য় দিন রবিবার (১৪ এপ্রিল) শফিউল তার স্কুল জীবনের এসএসসি ব্যাচের বন্ধুদের সাথে ঈদের পুনর্মিলন অনুষ্ঠানে যোগদিয়ে নেত্রকোনা জেলার আটপাড়া থানার বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ে থেকে ফিরে আসার সময় কিশোরগঞ্জের বিন্নাটী মুড়ে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের দুপুর ১ টার দিকে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শফিউল মাথায় মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হন।পরে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউলকে মৃত ঘোষণা করেন। 


এ ঘটনায় শফিউলের বন্ধু খাইরুল ইসলাম মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় গুজাদিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।তিনি খুব ভালো মানুষ ছিলেন। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।  

Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে