নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈশ্বরগঞ্জে টিকার সংকটে জনস্বাস্থ্য প্রজনন সেবা হুমকির মুখে


ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে টিকার সংকটে জনস্বাস্থ্য ও প্রজনন সেবা হুমকির মুখে। শিশু জন্মের পর থেকে দুই বছরের মধ্যে ও গর্ভবতী নারীদের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারীরা বিনামূল্যে বিভিন্ন রোগের টিকা প্রদান করে আসছে। অন্যদিকে পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ সহকারীদের মাধ্যমে গর্ভনিরোধক টিকা প্রদান করা হয়ে থাকে। আর এ টিকা প্রদানের সফলতার জন্য প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পুরষ্কার ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত হয়েছেন। কিন্তু সম্প্রতি ঈশ্বরগঞ্জ উপজেলায় টিকার সংকটের কারনে সেবা গ্রহীতার বঞ্চিত হচ্ছেন। যার ফলে শিশু স্বাস্থ্য ও গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থা সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া গর্ভনিরোধের জন্য টিকা নিতে না পারার ফলে অনাকাঙ্খিত গর্ভধারণ বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য বিভাগের টিকা বাইরের কোন ফার্ম্মেসিতে না থাকায় অর্থ ব্যয় করে কেনার সামর্থ্য যাদের রয়েছে তারাও পারছেন না। অন্যদিকে গর্ভনিরোধক টিকা ডিএমপিএ ফার্ম্মেসিতে বিক্রয় হলেও উচ্চ মূল্যে কিনতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্যান্টাভ্যালেন্ট, বিসিজি, পিসিভি,আইপিভি, ওপিভি ,এমআর ও টিটি প্রতিমাসে ১০ হাজার ৪ শত ৭০টি টিকার চাহিদা রয়েছে তবে চাহিদা অনুযায়ি টিকা পাওয়া যাচ্ছে না। অন্যদিকে পরিবার পরিকল্পনা বিভাগের ১ হাজার ৭শ ডিএমপিএ টিকার চাহিদা রয়েছে যার সরবরাহ ৩ মাস যাবত বন্ধ রয়েছে। এইসব টিকা  না দেয়ার ফলে ভবিষৎত প্রজন্ম যক্ষা, ডিফথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টাংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস, ইফুয়েঞ্জা-বি, নিউমোনিয়া, পোলিও, হাম ও রুবেলার মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে।

মাঠে টিকার সংকট সম্পর্কে উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি আজহারুল ইসলাম খান বলেন, মাঠে যাওয়ার পর সেবা গ্রহীতারা ভীড় করছে কিন্তু তাদের টিকা দেয়া যাচ্ছে না এমনকি কোন দিন থেকে এসব টিকা পাওয়া যাবে তাও সঠিকভাবে বলতে পারছে না কর্তৃপক্ষ।

গর্ভনিরোধক টীকার সংকটের বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, এ সংকট অচিরেই কেটে যাবে। গ্রাহকদের বিকল্প পদ্ধতি ব্যবহারের জন্য মোটিভেশন দেয়া হচ্ছে এবং বিকল্প পদ্ধতিগুলোর সরবরাহ রয়েছে।

টিকা চাহিদা অনুযায়ী না পাওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. লোপা চৌধুরী জানান, বেশ কয়েকটি টিকা প্রাপ্তিতে সমস্যা হচ্ছে। যেটুকু বরাদ্ধ পাওয়া যাচ্ছে তা প্রতিটি ইউনিয়নে সমহারে বন্টন করে দেয়া হচ্ছে। তবে এ সমস্যা সারাদেশেই বিদ্যমান। 


Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে