নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঈশ্বরগঞ্জে ষষ্ঠ শ্রেণিতে বহু শিক্ষার্থী ভর্তি নিয়ে বিপাকে



ঈশ্বরগঞ্জে মাধ্যমিকের ষষ্ঠশ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে সিট সংকটের কারনে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অনেক অভিভাবক এ নিয়ে রয়েছেন চরম উৎকন্ঠায়। ২০২৩ সনের ২৯ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রতি শাখায় ৫৫ জনের অধিক শিক্ষার্থী ভর্তি করা যাবে না বলে নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই প্রেক্ষিতে স্কুল ম্যানিজিং কমিটি কর্তৃক যেসব শাখা স্কুলে বিদ্যমান ছিল সেইসব শাখাতে শিক্ষার্থী ভর্তি করা যাচ্ছে না। কেবলমাত্র সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত শাখাতে শিক্ষার্থী ভর্তি করার নির্দেশ প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪২ টি মাধ্যমিক প্রতিষ্ঠানে অনুমোদিত শাখায় ৩ হাজার ৫শত আসন রয়েছে। অন্যদিকে উপজেলা শিক্ষা অফিস বলছে পিএসসি পরীক্ষা না থাকার কারনে সঠিক শিক্ষার্থীর সংখ্যা না বলতে পারলেও ২০২৩ সালের বই বিতরণ অনুযায়ি প্রায় ৮ হাজার ৫শত শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার যোগ্য। এই হিসাব অনুযায়ি অনেক শিক্ষার্থী ভর্তি না হতে পেরে ঝড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আসন সংখ্যা হঠ্যাৎ করে সীমিত হওয়ায় মানে ভালো প্রতিষ্ঠান গুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি হতে না পেরে পড়ালেখার আগ্রহ হারাচ্ছে অনেক শিক্ষার্থী। নিবন্ধিত প্রতিষ্ঠানের বাইরেও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কিন্ডার গার্টেন তুলনামূলক কম ভর্তি হওয়া অন্যান্য প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতো। এখন কোন প্রতিষ্ঠান থেকেই এইসব কিন্ডার গার্টেন বই পাওয়ার নিশ্চয়তা পাচ্ছে না। কারন সেইসব প্রতিষ্ঠানের শাখা অনুযায়ি তাদের আসন খালি নেই।


তারুন্দিয়া ইউনিয়নের সাখুয়া গ্রামের তামিম নামের শিক্ষার্থীর পিতা আলাল উদ্দিন জানান, ছেলের ভর্তি নিয়ে খুব সমস্যায় আছি। দুরে কোন প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে আমার পক্ষে পড়ানো সম্ভব না। তাই এবিষয়টি দ্রুত সমাধান প্রয়োজন।


উপজেলার সাখুয়া আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক হাসিম উদ্দিন আহমেদ বলেন, সরকারের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে একটি সমতা আনা। কিন্তু শহরের তুলনায় গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক কম থাকায় শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে না। তাই এই সমস্যা সমাধানের জন্য দ্রুত অতিরিক্ত শাখা সংযুক্ত করা প্রয়োজন।


এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, সরকারের নীতিমালা বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নীতিমালা সংশোধন রাষ্ট্রীয় সিদ্ধান্ত তবে পর্যাপ্ত পরিমাণ বই রয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, ভর্তি না হতে পারার ব্যাপারটি আমাদের জানা আছে এবং অনেক অভিভাবক আবেদন নিয়ে এসেছেন ভর্তির জন্য। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা আসলে ভর্তি করানো হবে।


আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে