নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরই ফুলের মিষ্টি ঘ্রাণে মৌমাছির ছুটোছুটি

বরই ফুলের মিষ্টি ঘ্রাণে মৌমাছির ছুটোছুটি


বরই ফুলের মিষ্টি ঘ্রাণে মৌমাছির ছুটোছুটি বাড়ছে। তাদের গুন গুন শব্দে মুখরিত চারপাশ।পরাগায়ণ ও মধু সংগ্রহের জন্য ব্যস্ত সময় পার করছে মৌমাছির ঝাঁক। বড়ই ফুলের মিষ্টি ঘ্রাণে যেন হারিয়ে যায় মন।


ময়মনসিংহের নান্দাইলে ফুলে ফুলে ছেয়ে গেছে প্রতিটি বরই গাছ।এরিমধ্যে মুকুল আসতে শুরু করেছে। বাগান থেকে শুরু করে বাড়ির আঙিনার বরই গাছগুলো ফুলে ফুলে ছেয়ে গেছে।ফুলের দরুন বহুগুণ বেড়ে গেছে বরই গাছের সৌন্দর্য।


টক-মিষ্টি স্বাদের বরই নারী -পুরুষ সবারই পছন্দ। এটি ‘কুল’নামেও পরিচিত। যে যে নামে সম্বোধন করুক সকলের পছন্দের  ফল এটি।


বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে বরই গাছে ফুল আসে। ফল ধরতে ধরতে নভেম্বর-ডিসেম্বর।এসময় কাঁচা পাকা বরইে ভরে থাকবে প্রতিটি গাছ।ছোট-বড় সবাই বড়ই খেতে ছুটে আসবে বড়ই গাছতলায়।


সরেজমিন দেখা গেছে,উপজেলা জুড়ে বাগান থেকে শুরু করে বাড়ির আঙিনার বরই গাছগুলো ফুলে ফুলে ছেয়ে গেছে।নাক ফুলের মতো দেখতে বরই ফুলের রাজ্যে পিঁপড়াদের দৌড়াদৌড়ি আর মৌমাছিদের আনাগোনা বেড়েছে। যেখানে দেশি বরই থেকে শুরু করে কাশমেরী কুল ও আপেল কুলের বাগান শোভা পাচ্ছে।প্রতিটি বরই গাছে যেন ফুলের সমারোহ। ফুল থেকে উঁকি দিচ্ছে মুকুল। এমন সৌন্দর্য মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমী সবাইকে।


উপজেলার সিংরইল ইউনিয়নের ফকির বাজার এলাকায় তরুণ উদ্যোক্তা আব্দুল লতিফ কাশমেরী কুল ও আপেল কুলের বাগান করেছেন। বাগানে বরইয়ের ৩০০ চারা রয়েছে। চারাগুলোর মধ্যে সব কটিতেই ফুল ফুটেছে।


আচারগাঁও ইউনিয়নের শিবনগর গ্রামের তারেক মোহাম্মদ নাজমুল হাসান ১ হেক্টর জমিতে কাশ্মিরি কুল বাগান করেছেন। প্রতিটি বরই গাছেই পর্যাপ্ত ফুল ও মুকুল ধরেছে। 


নাজমুল হাসান জানান,বড়ই আমার অত্যন্ত পছন্দের ফল। সেই-জন্যই কাশ্মিরি কুল বাগান করেছি।ফুল এসেছে পর্যাপ্ত,ফলও ধরতে শুরু করেছে। আশা করি ভালো ফলন পাবো।


উপজেলার খারুয়া ইউনিয়নের কয়ারপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মো.ওয়ালিউল্লাহর বাড়ির আঙিনায় রয়েছে ৩ টি দেশী বরই গাছ।প্রতিটি বরই গাছে শোভা পাচ্ছে ফুল ও ফুল থেকে বের হওয়া ছোট ছোট মুকুল। ওয়ালিউল্লাহ বলেন,প্রতি বছর আমার পরিবারের চাহিদা মিটিয়ে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকার বরই বিক্রি করতে পারি।


উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন,নান্দাইলে ২ হেক্টর পরিমান জমিতে বরই চাষ হয়ে থাকে।এরমধ্যে ১ হেক্টর জমিতে কাশ্মিরি কুল বাগান রয়েছে।


তিনি জানান,বরই চাষে তুলনামূলক কম খরচে অধিক লাভবান হওয়া যায়। পতিত জমি ফেলে না রেখে এমন জমিতে বরই গাছ রোপন করলে বাড়তি আয় করা সম্ভব। 

Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৩ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে


এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার

১৯ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে