নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

গাংনীতে ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর।

প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা কর্তৃক চতুর্থ পর্যায়ে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩৯ হাজার ৩৬৫ টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। তারই অংশ হিসাবে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ৪৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলাে জমিসহ ঘর।  


বুধবার (২২ মার্চ) সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে ৪৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়। 


বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সাত জেলার (মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা) সব উপজেলাসহ সারা দেশের ১৫৯ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন।


হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী,  গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামিম। এমপির প্রতিনিধি মনিরুজ্জামান আতু, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৩৮ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে