জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গাংনীতে সড়ক দুর্ঘটনায় সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থী নিহত।

মেহেরপুরের গাংনীতে নানার বাড়িতে এসএসসি পাশের মিষ্টি দিয়ে বাড়ি ফেরা হলো না জিন্নাতুজ্জামান চঞ্চল (১৬) নামের এক শিক্ষার্থীর। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হন তিনি।


সোমবার (১৩ মে) গাংনী-কাথুলী সড়কের ভাটপাড়া ডিসি ইকো পার্কের সামনে ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি। নিহত চঞ্চল গাংনীর চৌগাছা মোল্লাপাড়ার রাকিবুজ্জামানের ছেলে ও সন্ধানী স্কুল এন্ড কলেজের ছাত্র।


প্রত্যক্ষদর্শীরা জানান, জিন্নাতুজ্জামান চঞ্চলসহ ৬জন যাত্রী একটি ইজিবাইকে করে ধলা মোড় থেকে গাংনীর দিকে আসছিলেন। ইজিবাইকটি ভাটপাড়া ইকোপার্কের সামনে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সামনা সামনি ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে মারাত্মক আহত হয় জিন্নাতুজ্জামান চঞ্চল। এসময় সহযাত্রী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া ইয়াসমীন পাপড়ি তাকে মৃত ঘোষণা করেন।


গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধারে পুলিশ হাসপাতালে পৌছেছে। ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৩৮ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে