কুষ্টিয়ার খোকসায় ট্রাকের চাপায় স্যালো ইঞ্জিনচালিত যান করিমনের চালক মো. মুন্না (১৯) নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মুন্না চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেব আলীর ছেলে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে মুন্না তার যানটি নিয়ে পাটকাঠি আনতে রাজবাড়ী যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুন্না নিহত হন।
কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে
২৫ দিন ৬ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৯ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭৯ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১২৭ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে