জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল



ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং কয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মিজানসহ কয়া ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীর ওপর হামলা, বাড়িঘর ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া বড়বাজার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের অভিযোগ, শুক্রবার রাতে ইঞ্জিনিয়ার মিজানসহ কয়া ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীর ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের বাড়িঘর ও তিনটি গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকজনকে এলোপাতাড়ি মারধর করা হয়।


বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আখন্দ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মিছিল থেকে প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ও আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।


নেতারা বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর এ ধরনের হামলা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।

Tag
আরও খবর
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে