নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুমারখালী উপজেলায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, আগামী ১২ ফেব্রুআরি নির্বাচন হবে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা ইতিমধ্যে প্রচারও শুরু করেছি। এই নির্বাচনে যারা বিরোধীতা করবে তাঁদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। দেশের সকল শ্রেণি পেশার মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে।৩ অক্টোবর শুক্রবার বিকেলে কুমারখালী শহরের বাসস্টান্ড, স্টেশন বাজার, থানামোড়, গণমোড় ও হলবাজার এলাকায় নানান শ্রেণি পেশার হাতে লিফলেট তুলে দেওয়া হয়। লিফলেট বিতরণ শেষে গণমোড় এলাকায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, আমরা সংবিধান বিশ্বাস করি। সেই সংবিধানে পিআর পদ্ধতি নাই। কতিপয় রাজনীতিবীদ কোথায় পিআর পদ্ধতি পেল তাঁরা নিজেরাও তা জানে না না। তাঁদের দাবী সংবিধান ও গঠনতন্ত্রেও নেই। পিআর পদ্ধতি ভারতীয় ষড়যন্ত্র। তা বাস্তবায়নের জন্য এদেশীয় এজেন্টরা কাজ করছে। তবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বিএনপি একটি বড় দল। এখানে অনেক নেতা থাকতে পারেন। তবে এখন পর্যন্ত দল কাউকেই গ্রীণ সিগনাল দেয়নি। এ ব্যাপারে দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা চাই ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হোক। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান প্রমুখ।
Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে