নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

খোকসায় প্রণোদনার গম বীজ-সার পেল ৬২০ কৃষক

খোকসায় প্রণোদনার গম বীজ-সার পেল ৬২০ কৃষক

কুষ্টিয়ার খোকসা উপজেলায়  প্রণোদনার গম বীজ-সার পেল ৬২০ কৃষক 

খাদ্যশস্যের ভান্ডার বৃদ্ধিকল্পে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসাবে ২০২২-২০২৩ অর্থবছরে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিনামূল্যে ব্লাস্ট প্রতিরোধক গমের বীজ সার ৬২০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। 

রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৬২০ কৃষকের মাঝে ব্লাস্ট প্রতিরোধক বারি গম বীজ - ৩০,৩২ ও ৩৩ জাতের প্রতিটা কৃষক ২০ কেজি গমের বীজ ও ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান এবছর গম চাষের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬০ হেক্টর জমিতে। 

উন্নত প্রযুক্তিনির্ভর ও কৃষকের ন্যায্য মূল্য পাওয়া সহ বিনামূল্যে সার বীজ সরবরাহ করায় লক্ষ্যমাত্রার থেকেও বেশি জমিতে গমের আবাদ হবে বলে দাবি করলেন কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা। 

শিমুলিয়া ইউনিয়নের কৃষক রেজাউল করিম অনেকটাই হাস্যোজ্জ্বল মুখে বললেন প্রতি বছরের ন্যায় এ বছরও ২০ কেজি গমের বীজ ও রাসায়নিক সার পেয়েছি। আবহাওয়া ভালো থাকলে বাম্পার ফলন হবে বলে আমি আশা করছি। 

ঠিক একই রকমভাবে ওসমানপুর ইউনিয়নের কৃষক মমতাজ শেখ বললেন, প্রতিবছরই আমি চার থেকে পাঁচ বিঘা জমিতে গমের আবাদ করি। বিগত বছরে ব্লাস্ট রোগের কারণে অনেকটা ফলন কম হয়। এবছর গমের দাম ভালো এবং খাদ্যের চাহিদাও ভালো। এবার আশাকরি ব্লাস্ট প্রতিরোধক গমের বীজ বিনামূল্যে পেয়েছি। এবারও পাঁচ বিঘা জমিতে গমের আবাদ করব। 


উপজেলা কৃষি অফিসের তথ্য মোতাবেক এবারে গমের আবাদ ভালো হবে কারণ হিসাবে তারা দেখছেন উন্নত ব্লাস্ট প্রতিরোধক জাতের গম বীজ বিনামূল্যে বিতরণ করতে পেরেছি। 

কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে আশা করি সঠিকভাবে পরিচর্চা ও আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে।

Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে