নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে পিতা-পুত্র নিহত

ট্রাকের চাকায় পিষ্ট ভুমি অফিস কর্মচারী পিতা ও লিবিয়া প্রবাসী পুত্র

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ঝিনাইদাহ মহাসড়কের  লালন ফিলিং ষ্ট্রেশনের সন্নিকটে এ দূঘর্টনায় দ্রুতগামী কোন একটি যানবাহনের চাকায় পিষ্ট পিতা-পুত্রের লাশ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পথচারীরা হাইওয়ে পুলিশে সংবাদ দেয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মটরসাইকেল সহ দুইজনের মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে হাইওয়ে পুলিশ।


নিহত পিতা হলেন- ইউনিয়ন ভুমি অফিসের কর্মচারী শাজাহান আলী (৬৫) এবং তার ছেলে লিবিয়া প্রবাসী শামিম আহম্মেদ (২৮) কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাথপুর গ্রামের বাসিন্দা।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) দেবব্রত রায় জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরের বিত্তিপাড়ার লালন ফিলিং ষ্ট্রেশনের সন্নিকটে রাস্তার উপরে একটি দুর্ঘটনাকবলীত মোটরসাইকেল ও দুটি মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।


দুর্ঘটনাকবলিত মটরসাইকেল আরোহীদ্বয় কুষ্টিয়া শহরের দিক থেকে তাদের বাড়ি অভিমুখে যাচ্ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে  দ্রুতগামী ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তার উপর পড়ে যায় এবং ওই গাড়ীটির অথবা অন্য কোন দ্রুতগামী গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা।

Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে