নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মায়ের মোবাইল না পেয়ে ছেলের আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে এক মাদ্রাসাছাত্রের (১৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চর সাদিপুর ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, মায়ের স্মার্টফোনে গেমসে আসক্ত ছিল সে। আজ ফোন না পেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

ওই ছাত্রের নাম মো. জিসান (১৪)। সে ওই গ্রামের প্রবাসী বকুল প্রামাণিকের ছেলে ও সাদিপুর আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

ছাত্রের মা জিয়াসমিন খাতুন জানান, তার ছেলে পড়ালেখা বাদ দিয়ে সব সময় তাঁর ফোনে গেম খেলত। সে জন্য আজ রোববার সকালে তাঁর ফোনটি তিনি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখেন। সেই লক খুলতে না পেরে ছেলে স্মার্টফোন কিনতে চাই। তিনি ফোন না দিয়ে ছেলেকে বকাঝকা করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে।

চর সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ বলেন, তিনি শুনেছেন গেম খেলার জন্য ফোন না পেয়ে এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে।

এ তথ্য নিশ্চিত করে থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুন্নবী জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হক। তিনি জানান, স্মার্টফোনের কালো থাবা থেকে শিশু, শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষকে সচেতন করতে সভা, সেমিনারসহ নানামুখী কাজ করছে প্রশাসন। অভিভাবকদের আরও বেশি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে