নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুষ্টিয়ায় এক নাবালক শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

 কুষ্টিয়ার কুমারখালী উপজেলাধীন মির্জাপুরের নাবালক শিশু মিজানুর রহমানকে হত্যার দায়ে জাফর ওরফে কালু (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন।


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালের দিকে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।


রায় ঘোষনার পর পুলিশের কঠোর পাহাড়ায় জেলা কারাগারে প্রেরণ করেন। 


সাজাপ্রাপ্ত আসামী কালু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মালিয়াট গ্রামের আব্দুর রহিমের ছেলে।


জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে নিহত মিজানুর রহমানের সাথে বুলবুল টেক্সাটাইল মিলের শ্রমিক আলম কাজীর সাথে কথাকাটাকাটি হয়। গত ২০১১ সালের ২৯ আগষ্টে সকালের দিকে অভিযুক্ত আলম কাজী ও নিহত মিজানুর রহমানের বাড়ী থেকে দুইজন এক সাথে বাইসাইকেল যোগে বুলবুল টেক্সাটাইল মিলে কাজে যাবার জন্য বের হয়।


এরপর থেকে নিহত মিজানুর রহমান নিখোঁজ হয়।

পরবর্তীতে বিকালের দিকে দূর্গাপুর মোমিন খোন্দকার সাহেবের পুকুরের পিছনে নির্জন স্থানে দুর্গন্ধময় মিজানুরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার ৫ দিন পর নিহতের পিতা তালেব আলী মন্ডল বাদী হয়ে আলম কাজী সহ অজ্ঞাত ব্যক্তিদের নাম উল্লেখ করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ মাহাফুজর রহমান তদন্ডের কার্যক্রম শেষে করে ২০১২ সালের ০১ ফেব্রুয়ারীতে অভিযুক্ত সহ জাফর ওরফে কালু নাম উল্লেখ করে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করে ।

Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে