নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুষ্টিয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ বৈষ্ণবানন্দ প্রভুর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ।

কুষ্টিয়ায় শ্রী রাধাশ্যমসুন্দর ও জগন্নাথ মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত (ইসকন) সংঘের অধ্যক্ষ শ্রী বৈষ্ণবানন্দ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে নারী কেলেংকারী, দুর্ব্যবহার, অনিয়ম, অনাকাঙ্ক্ষিত অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। 


শ্রী বৈষ্ণবানন্দ দাস ব্রহ্মচারী নিজেকে আলোর ফেরিওয়ালা হিসেবে উপস্থাপন করলেও অনুসন্ধানে বেরিয়ে এসেছে এর ভয়ঙ্কর অন্ধকার চরিত্র।


অনুসন্ধানে জানা যায়, কুষ্টিয়ার শ্রী রাধাশ্যমসুন্দর ও জগন্নাথ মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত (ইসকন) সংঘের উৎসব উদযাপন কমিটির সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. অরবিন্দু সাহা গত ০৩/১০/১৮ খ্রী: তারিখে শ্রী বৈষ্ণবানন্দ দাস ব্রহ্মচারী প্রভুর অনাকাঙ্ক্ষিত অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও কমিটির রেজুলেশন  ঢাকা স্বামীবাগ ইসকন মন্দিরের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করেন। যার অনুলিপি বৈষ্ণবানন্দ দাস ব্রহ্মচারী প্রভুকেও দেওয়া হয়।


তাতে বলা হয়েছে, শ্রী বৈষ্ণবানন্দ দাস ব্রহ্মচারী অধ্যক্ষ রাধাশ্যমসুন্দর ও জগন্নাথ মন্দির, আড়ুয়াপাড়া কুষ্টিয়া এর আগমনের পর শুরু থেকে অদ্যাবধি তিনি নানা প্রকার দুর্ব্যবহার, অনিয়ম, অনাকাঙ্ক্ষিত অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পরেছেন। রেজুলেশনে এও বলা হয় যে, তাহার এহেন আচরণে অতিষ্ঠ হয়ে সবাই একমত হন যে, বৈষ্ণবানন্দ প্রভু মন্দিরে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাই সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, কুষ্টিয়ার কেউই আর বৈষ্ণবানন্দ প্রভুকে কুষ্টিয়াতে দেখতে চান না।


কুষ্টিয়া ইসকন মন্দিরের উৎসব উদযাপন কমিটির এক সদস্য (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, বৈষ্ণবানন্দ প্রভুর রাগী মানুষ, মেজাজ গরম, কথা বার্তা আবোলতাবোল বলে। তিনি আরও বলেন, একজন বৈষ্ণব মানুষের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যে হলো, নরম শান্ত, এগুলো বৈষ্ণবানন্দ প্রভুর মধ্যে লক্ষ্য করা যায় না।


খোকসা ইসকন প্রচার কেন্দ্রের এক সদস্য অভিযোগ করে (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, সে ব্রহ্মচারী হয়েও রাত ১২টা ১টা পর্যন্ত মেয়েদের সাথে গল্প/চেট করে। তিনি আরও বলেন, বৈষ্ণবানন্দ প্রভু অনৈতিক কার্যকলাপ করে তার প্রমাণ রয়েছে।


এছাড়াও কুষ্টিয়ার একাধিক ইসকন ভক্তরা বৈষ্ণবানন্দ প্রভুর এই অসদাচরণ,  অন্যায় ও অত্যাচার এর প্রতিকার চান।


ইসকন সংঘের অধ্যক্ষ শ্রী বৈষ্ণবানন্দ দাস ব্রহ্মচারী অভিযোগ অসত্য বলে দাবি করেন।

Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

১৪ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে