নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ক্ষেতলালে বিএনপির লিফলেট বিতরণ ও গণমিছিল

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলালে লিফলেট বিতরণ ও এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তাঁর নেতৃত্বে গণমিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এক পথ সভায় বক্তব্য দেন উপস্থিত নেতৃবৃন্দ। পথসভা শেষে সাধারণ মানুষের মাঝে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য লেবু ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন, জেলা আইনজীবী সমিতির প্রচার, প্রকাশনা ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও কালাই উপজেলা বিএনপির সদস্য আব্দুস সবুর, জেলা বিএনপির সাবেক সদস্য ও কালাই উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য তৌফিকুল ইসলাম মাস্টার, জেলা বিএনপির সাবেক সদস্য ও পুনট ইউনিয়ন বিএনপি নেতা মোজাফফর হোসেন তালুকদার, কালাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক , জয়পুরহাট জেলা মহিলাদলের সাবেক সদস্য নুরজাহান হ্যাপি এবং জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন। ক্ষেতলাল পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান মৃধা, খুরশিদ আলম চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুল ইসলাম বাবু, সেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহিন, যবদল নেতা বুলবলসহ কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, বিএনপির এই ৩১ দফা রূপরেখা দেশের বর্তমান সংকট নিরসন ও একটি গণতান্ত্রিক এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। তাঁরা সর্বস্তরের জনগণকে এই রূপরেখা সম্পর্কে অবগত হওয়ার ও বাস্তবায়নে সমর্থন জানানোর আহ্বান জানান।
Tag
আরও খবর