নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রূপালী ব্যাংক পিএলসি-এর গোপীনাথপুর শাখার নতুন ভবনে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
 
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে এমআর প্লাজার দ্বিতীয় তলায় শাখাটির নতুন ভবনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে বগুড়া বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এমএমজি তোফায়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ভবনের উদ্বোধন করেন রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
 
প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. ওয়াহিদুল ইসলাম ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঋণ বিতরণ বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিতকরণ এবং আধুনিক ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যাংকের নির্ধারিত লক্ষ্য অর্জনে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
 
অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হারুনুর রশিদ। এ ছাড়া জোনাল অফিসের জোনাল ম্যানেজার ও উপমহাব্যবস্থাপক মাহবুবুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন।
 
সভায় বক্তারা রূপালী ব্যাংকের ডিজিটাল সেবার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। তাঁরা ‘রূপালী ক্যাশ’, ‘রূপালী ই-ব্যাংকিং’ অ্যাপ, বাংলা কিউআর এবং সর্বজনীন পেনশন স্কিমসহ আধুনিক ব্যাংকিং সেবাগুলো গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
 

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর