নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ক্ষেতলালে সরকারি পুকুর লীজকে কেন্দ্র করে নারী উদ্যোক্তাকে মারধর

জয়পুরহাটের ক্ষেতলালে মৎসজীবি সমবায় সমিতির পুকুর সাব লীজ নিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ ও পুকুর বেদখলের অভিযোগ উঠেছে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মৎস্য চাষী ও নারী উদ্যোক্তা সংবাদ সম্মেলন করেন। ১৭ (জুন) মঙ্গলবার বেলা ১২টায় ক্ষেতলাল প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন মৎস্য চাষী ও নারী উদ্যোক্তা নাছিমা খাতুন । ক্ষেতলাল পৌরসভার রামপুরা রাণীপুকুর মহল্লার ভুক্তভোগী শারফুল ইসলামের স্ত্রী নাছিমা খাতুন একজন নারী উদ্যোক্তা ও মৎস্যচাষী। তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমি মামুদপুর ইউনিয়নের কণিয়াপাড়া গ্রামের মৎস্যজীবি সমবায় সমিতির নামে লীজকৃত ওই মৌজার সরকারি খাস খতিয়ান ভুক্ত একটি পুকুর সাব লীজ নিয়ে কয়েক বছর যাবৎ আমি ও আমার স্বামী মাছ চাষ করে আসছিলাম। আমাদের সাব-লীজের মেয়াদ শেষ। এবছর নতুন ডাকে পুকুরটি ওই সমিতির নামে আবার লীগ পায়। পূর্বের ন্যায় ওই সভাপতি শাহাজান আলী ও সম্পাদক আসলাম হোসেনের সাথে নতুন মেয়াদে এক লাখ টাকায় পুকুরটি আবার সাব-লীজ নিয়ে সমুদয় টাকা আমি ও আমার স্বামী পরিশোধ করি। এর কিছুদিন পর আমাদের কাছ থেকে আরও ৬০ হাজার টাকার দাবি করে শাহাজান ও আসলাম। ওই সময় পুকুরে আমাদের লক্ষাধিক টাকার মাছ থাকায় বাধ্য হয়ে স্থানীয় বিভিন্ন এনজিও ও দাদন ব্যাবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে ওই টাকা পরিশোধ করি। এতেও তারা ক্ষান্ত না হয়ে আরও টাকার দাবি করেন। সেই টাকা দিতে না পারায় তারা ক্ষিপ্ত হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে দিনেদুপুরে প্রকাশ্যে আমার মাছ উঠিয়ে নেয়। পেয়ে বাঁধা দিতে গেলে তারা আমাকেও আমার স্বামীকে বেধড়ক মারপিট করে। এ বিষয়ে বিভিন্ন মহলে দ্বারে দ্বারে ঘুরেও কোন অসুবিধার পাইনি। বাধ্য হয়ে আমি সাংবাদিকদের দ্বারস্থ হয়েছি আমি এর সুষ্ঠু প্রতিকার চাই। এবিষয়ে সমিতির সভাপতি শাহাজান আলী বলেন, পুকুরের এই ঘটনার সাথে আমি কোনভাবেই সম্পৃক্ত নই। আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করার জন্য এই দম্পতি আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছে।
Tag
আরও খবর