নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ক্ষেতলালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জয়পুরহাটের ক্ষেতলালে ফিলিস্তিনির গাজায় নারী ও শিশুদের উপর ইসরাইলের বর্বরোচিত বোমা হামলা, হত্যাযজ্ঞ ও বিশ্ব নেতাদের নিরব থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বাদ মাগরিব উপজেলার চৌমুহনী বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী আব্বাস আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিন মাথায় একত্র হয়ে প্রতিবাদ সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ বাবু, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব রয়েল হোসেন নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রায়হান আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ মাহমুদ, চৌমুহনী বাজার মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীরা। আব্বাস আলী বলেন, জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ফিলিস্তিনি মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হবার আহ্বান জানাই।
আরও খবর