নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

“বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


১১ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় ক্ষেতলাল থানা বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসুচি সফল করতে উপজেলার স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এতে অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।


সারাদেশে একের পর এক ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের হার বেড়েই চলেছে। এটি প্রতিহত করতে থানা বাজার থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিণ করেন। এসময় তাদের কন্ঠে উচ্চারিত হয়— "তুমি কে আমি কে, আছিয়া আছিয়া। আমার বোনের কান্না, আর না আর না। দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়" সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন তারা। মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শেষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার মুখপাত্র শাহীন আলম। তিনি বলেন, আমরা এখানে কাউকে শুভেচ্ছা বা স্বাগতম দিতে আসিনি। মানুষের শরীরের কোনো একটা অঙ্গপ্রত্যঙ্গ কাটলে যেমন মানুষটা যন্ত্রণায় ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়েই আমরা এখানে সমবেত হয়েছিল। শুধু শিশু আছিয়া নয়, তনু হত্যা, নুসরাতকে পুড়িয়ে হত্যা সহ পরপর ঘটে যাওয়া ধর্ষণ-নির্যাতনে আমরা প্রতিবাদও করতে পারিনি। আজকে আমাদের বুকফাটা কান্না আমরা ধরে রাখতে পারছি না। যে দেশে একটা শিশু সুগঠিত নারী হওয়ার আগেই ধর্ষিত হয়। সে দেশ আমরা চাই না। ধর্ষকদের হাত গুঁড়িয়ে দেওয়া হোক। আমাদের দাবিতে কেউ হস্তক্ষেপ করতে আসলে তাদের হাত গুড়িয়ে দিতে আমরা দু'বার ভাববো না।


এসময় শিক্ষার্থীরা বলেন, প্রত্যেক ধর্ষিতা বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট শাখার যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, আবু কাশেম, যুগ্ম আহবায়ক সাইফ আল ইসলাম যাবির, মাহমুদুল হাসান, ডালিম চৌধুরী ও সাজিম সহ অসংখ্য সাধারণ শিক্ষার্থী।

আরও খবর