নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

প্রতিকার চেয়ে বিপদে কমিউনিটি মেডিক্যাল অফিসার

অধীনস্থ কর্মচারীর হাতে লাঞ্ছিত হয়ে কর্তৃপক্ষের নিকট প্রতিকার চেয়ে সারা না পেয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করায় ওই কর্মচারীর ব্যবস্থা না নিয়ে উল্টা তাকেই কারণ দর্শানোর নোটিশ দিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিক্যাল অফিসার ডা. তন্দ্রা সরকার। জানাগেছে, উপজেলার বড়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মাহবুর রহমান ওই কেন্দ্রের স্থানীয়  এক মাঠ পরিদর্শক মামুনুর রশীদ তুচ্ছ কারনে তাকে বারবার লাঞ্ছিত করে আসছিল। প্রতিকার চেয়ে কর্তৃপক্ষের নিকট বারবার অভিযোগ করেও কোন সারা না পেয়ে (২ মার্চ) রবিবার সকালে ক্ষেতলাল প্রেসক্লাবে এসে অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, আমি গত বছরের  ৪ সেপ্টেম্বরে এই স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করি। এরপর স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা দেখে  উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বড়াইল ইউনিয়ন পরিষদে সমন্বয় মিটিংয়ে চেয়ারম্যানের  মাধ্যমে ওই স্বাস্থ্য কেন্দ্র সংস্কারের জন্য একটি বরাদ্দ দেয়। ওই স্বাস্থ্য কেন্দ্রের চার পাশে মাটি ভরাটের কাজ করে। বরাদ্দ সংস্কার কাজের বিস্তারিত বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে ওই কেন্দ্রের মাঠ পরিদর্শক মামুনুর রশিদ আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি, হুমকি-ধামকি ও কয়েক দফায় আমাকে মারতে আসে। আমি পরিবার নিয়ে ওই কেন্দ্রের আবাসিকে থাকি। মাঠ পরির্দশক মামুনের কারনে  আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। উর্ধতনকে ঘটনাটি জানালে তারা থানায় অভিযোগ করতে বলেছে। জয়পুরহাটের ক্ষেতলালে পরিবার পরিকল্পনা কার্যালয় যেন অফিস নয়, একেবারে আবাসিক হোটেল। এখানে থাকা-খাওয়ার জন্য রয়েছে সুব্যবস্থা ও নানা অনিয়মের  অভিযোগ উঠেছে। সাক্ষাতকার নিতে সরেজমিনে অফিসে গিয়ে দেখা গেছে,  অফিসের মধ্যেই রয়েছে রান্না বান্নায় নিয়োজিত রাইস কুকার, গ্যাস সিলিন্ডার  ইনডাকশন, গ্যাসের চুলা এবং প্রয়োজনীয় রান্নার সামগ্রী। পাশের কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে বিছানা, চেয়ার এবং আলমারির মতো জিনিসপত্র। অফিস কক্ষেই দীর্ঘদিন ধরে  কর্মকর্তা-কর্মচারীদের থাকার এমন আয়োজন চলে আসছে বলে জানা যায়। এবিষয়ে মাঠ পরিদর্শক মামুনুর রশীদকে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর তার মা রাজীয়া সাংবাদিকদের ফোন দিয়ে বলেন, কোন কিছু যাচাই না করে আমার ছেলের বিরুদ্ধে কোন সাংবাদিক নিউজ করে সেই সাংবাদিককে দেখে নিব। অভিযোগ পেয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে গিয়ে বক্তব্য চাইতে গেলে পরিবার পরিকল্পনা সহকারী মনোয়ার হোসেন বলেন, মামুন ও মাহবুর রহমান দু'জনেরই মাথার সমস্যা আছে। এবিষয়ে আমাদের উর্ধতন অফিসারদের সাথে কথা বলুন। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিক্যাল অফিসার ডা. তন্দ্রা সরকার বলেন, আমাদের মৌখিক বা লিখিতভাবে না জানিয়ে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মাহবুর রহমান সংবাদ সম্মেলন করেছেন। এতে তিনি চাকুরী বিধিমালা লঙ্ঘন করেছেন। এই অপরাধে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
Tag
আরও খবর