নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

জনবসতির মাঝে ভাঙ্গারির কারখানা পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে



মোঃ মনোয়ার হোসেন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জনবসতির মধ্যে অবস্থিত ভাঙ্গারি প্রতিষ্ঠানগুলো পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এসব প্রতিষ্ঠান থেকে নির্গত বর্জ্য ও দূষিত পদার্থ মাটি, পানি ও বায়ু দূষণের কারণ হয়ে উঠছে, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। 


উদাহরণস্বরূপ, পাঁচবিবি উপজেলার নওদা গ্রামের জনবসিতর মাঝে আব্দুল মুমিন চালাচ্ছে ভাঙ্গরির কারখানা এই কারখানাটি পরিবেশ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছে, যা কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। 

এছাড়া ব্যবহৃত স্যালাইনের ব্যাগ,ব্লাড ব্যাগ, ইনজেকশনের সিরিজ, কিটনাশকের বোতলসহ বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ খালি হাত দিয়ে কাজ করছেন এতে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পরছেন কর্মচারীরা এখানকার কর্মচারীদের কোন স্বাস্থ্যবিধি না মেনে চলছে কাজ।

এ বিষয়ে ভাঙ্গারির কারখানার মালিক আব্দুল মোমিন মুঠোফোনে জানান, আমার কাগজপত্র না থাকলে আমি কি ব্যবসা করতে পারি। 


এ বিষয়ে জয়পুরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান ইতিমধ্যে তাকে নোটিশ প্রদান করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


এ বিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন,এসব কারখানা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি বৈধ কাগজপত্র না থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


এ ধরনের পরিবেশগত সমস্যাগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভাঙ্গারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে, যাতে জনস্বাস্থ্য ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমানো যায়।

Tag
আরও খবর