নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

জয়পুরহাট চার্চ্চেস অব গড মিশনের বর্তমান দুর্নীতিগ্রস্থ্য কমিটি বাতিল দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নানা অনিয়ম-দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগে জয়পুরহাট চার্চ্চেস অব গড মিশনের কান্ট্রি ডিরেক্টর ড: জন থিওটনিয়াস কস্তা, চেয়ারম্যান ডোনাল্ড দাস ও সেক্রেটারি মিলন দাসের পদত্যাগসহ মাঠ পরিচালক ড: জন কস্তা ও তার সাজানো বর্তমান ফিল্ড কমিটি অবিলম্বে বাতিল করে আইনের আওতায় নিয়ে মিশন পরিচালনার জন্য নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন ও জেলা প্রসাশকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন এখানকার খ্রিস্টান ধর্মাবলম্বীসহ সাধারণ জনতা। 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে তারা জয়পুরহাট জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে মানবন্ধন করেন এবং তাদের কয়েকজন প্রতিনিধি ৩৫টি ক্রমিক আকারে লিখিত অভিযোগ জেলা প্রসাশক আফরোজা আক্‌তার চৌধুরী এর নিকট স্মারকলিপি প্রদান করেন। 

স্মারক লিপিতে তারা ১. মানবঅধিকার লংঘন: চার্চ্চেস অফ গড মিশনের গঠনতন্ত্র ও নীতিমালা অনুযায়ী চার্চ্চেস অব মিশন এর সদস্য/সদস্যাবৃন্দকে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা সেবা ও ফ্রিতে শিক্ষার ব্যবস্থা কওে দেওয়ার বিধান থাকিলেও উপরোক্ত কান্ট্রি ডিরেক্টর ডা: জন কস্তা, সভাপ্রতি ডোনাল্ড দাস ও সম্পাদক এডুইন মিলন দাস কর্তৃক গঠিত অবৈধ কমিটি আমাদের সদস্যগনকে কোন প্রকার ফ্রিতে চিকিৎসা সেবা প্রদান করেন নাই কি কোন প্রকার ফ্রি শিক্ষার ব্যবস্থা করেন নাই। ২. ফ্রি চক্ষু চিকিৎসার জন্য আসা অনুদান আত্মসাৎ করন। ৩. শিক্ষার দেওয়ার নামে টাকা নিয়ে আত্মসাৎ করা। ভুয়া ছাএ-ছাত্রী দেখিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলন করা। মিশনের স্কুলগুলো মেরামত না করা। শিক্ষার মান অচল করার কারনে মিশনের জয়পুরহাট জেলার ৮টি স্কুলের ৩-৪টি চলমান আছে। বাকী স্কুলগুলোর বই দিবে না শিক্ষা অফিস। ৪. দাতা সংস্থাকে ভুয়া রির্পোট দেখিয়ে টাকা নেওয়া। ২০২০ সালে ২০টি স্কুলে ৭৫০টি বাচ্চা। খনজনপুর হোষ্টেলে ১৫৫টি ছেলে-মেয়ে এবং বগুড়া ও জয়পুরহাটে ১২০,০০০ জন চক্ষু রোগী দেখা। যা পুরোপুরি মিথ্যাসহ ৩৫টি কারণ উল্লেখ করেছেন।

উক্ত মানববন্ধনে মিশনের দুর্নীতি প্রতিরোধ কমিটির লুনা চক্রবর্তী, সুজিত টুডু, শিল্পী গমেজ, সপন তপ্নসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, উপরোক্ত বিষয়ের আলোকে এই কমিটি বাতিল করতে হবে এবং নতুন কমিটির পারমেশন দিতে হবে। অন্যথাই আমরা দাবি না মানা পর্যন্ত অনশন এর ঘোষনা দেওয়া হল।
আরও খবর