নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আক্কেলপুরে ধান বোঝায় ট্রাক্টর দুর্ঘটনায় চালক নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝায় ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালক নিহত হয়েছে। ঘটনাটি শনিবার বেলা ১২ টার দিকে আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি কবিরের মোড় এলাকায় ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ট্রাক্টর চালক বগুড়ার আদমদিঘী উপজেলার পূর্ব ঢাকা রোড সিংড়াপাড়া গ্রামের জবিবর রহমানের ছেলে সামছুল(৩৮)। প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও অপর এক চালক সূত্রে জানা গেছে, নিহত চালক সামছুল পার্শ্ববর্তী ক্ষেতলাল বাজার থেকে ট্রাক্টরে ধান বোঝায় করে বগুড়ার সান্তাহারে যাওয়ার পথে উপজেলার সোনামুখী ইউনিয়নের আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি কবিরের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে সড়কের পাশে ট্রাক্টরের চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে চালকসহ উল্টে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক এনামুল হক বলেন, আমি নওগাঁ থেকে যাত্রি নিয়ে আক্কেলপুর আসার পথে আমার সামনে ঘটনাটি ঘটেছে। যাত্রী ও স্থানীয়দের সহায়তায় চালককে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চালকের মারা যাওয়ার বিষয়টি হাসপাতালের চিকিৎসক ডা. আসিফ আদনান নিশ্চিত করেছেন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, সড়কের পাশে চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় এখনো কেউ অভিযোগ দেননি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag
আরও খবর