মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

জয়পুরহাটের পাঁচবিবি থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট জেলার সীমান্ত ঘেঁষা পাঁচবিবি থানা পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মোঃ আলমগীর হোসেন।

৩০ (নভেম্বর)শনিবার বিকালে পাঁচবিবি থানা পরিদর্শন করতে আসেন তিনি। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলীর নেতৃত্বে থানার একদল চৌকস পুলিশ সদস্য পুলিশের এ উচ্চপদস্থ কর্মকর্তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং ফুলের শুভেচ্ছায় স্বাগতম জানায়।

প্রথমেই ডিআইজি মহোদয় থানার সকল দপ্তর ঘুরে ঘুরে দেখেন পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। এরপর তিনি থানার সকল পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। এসময় ডিআইজি মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়াহাব, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোঃ আফজালুল ইসলাম, থানার ওসি (তদন্ত) মোঃ ইমায়েদুল জাহেদী, সেকেন্ড অফিসার (এসআই) শ্রী সুশান্ত কুমার রায় সহ সকল পুলিশ সদস্যরা।

মতবিনিময় কালে উপস্থিত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিআইজি মহোদয় বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের কাজ বেশী বেশী করেই বন্ধুত্বা অর্জন করতে হবে আমাদেরকে। ডিআইজির এমন নির্দেশের প্রতি উত্তরে উপস্থিত সকল পুলিশ জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যাত্বয় প্রকাশ করেন। 

Tag
আরও খবর