মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আক্কেলপুর ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ট্রেনের নিচে ঝাঁপ বেবি রানী দাস (৬০) নামের এক তিন সন্তানের জননী আত্মহত্যা করেছেন। আজ শনিবার বিকেল প্রায় ৩টার সময় আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণ পার্শ্বে হাস্তাবসন্তপুর বেলতলী রেলওয়ে ব্রীজ সংলগ্ন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে এই ঘটনাটি ঘটে। আক্কেলপুর স্টেশন ও পরিবার সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে নিধারিত সময়ের চেয়ে বিলম্বে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশান পার হয়ে হাস্তাবসন্তপুর বেলতলী রেলওয়ে ব্রীজ সংলগ্ন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিলে বেবি রানীর পা ও মাথা বিছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাঁর পরনে ছিল লাল শাড়ি । নিহতের ভাতিজা জয় দাস বলেন, আমার পিসি গতকাল তার মেয়ের বাড়ি টাঙ্গাইল থেকে এসেছেন। আজ সকালে বাড়িতে ছিলেন। দুপুর বারোটার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। বিকেলে শুনি ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন। তিনি আরও বলেন, পিসি বেবি রানী দুই ছেলে ও এক কন্যা সন্তানের জননী। সান্তাহার রেলওয়ে থানার এসআই ফেরদৌস বলেন, ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যুর বিষয়ে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। নিহতের পরিবার জানায় বেবি রানী একজন মানসিক রোগী।
Tag
আরও খবর