মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ক্ষেতলালে ওসির বদলী স্থগিতের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটের ক্ষেতলাল থানার ওসির বদলীর আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 


সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ক্ষেতলাল থানা বাজারের প্রধান সড়কে ক্ষেতলাল থানার সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 


মানববন্ধন কর্মসূচিতে সিনিয়র সাংবাদিক আজিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সচিব মাহমুদুল হাসান চৌধুরী রকেট, সাংবাদিক নজরুল ইসলাম, ওয়াকিল আহমেদ, রাশেদ ইসলাম, এম রাসেল আহমেদ, ক্ষেতলাল পৌরসভার সাবেক কাউন্সিলর খলিলুর রহমান কাজী, সাবেক কাউন্সিলর তরিকুল ইসলাম লিটন ও আলিমজ্জামান সেলিম সহ শ্রমিকনেতা ফকরুল ইসলাম চৌধুরী রুমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র শাহিনুর ইসলাম, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান। 


মানববন্ধনে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের বিভিন্ন ভাল দিক উল্লেখ করে সৎ নিষ্ঠাবান জনবান্ধব এ ওসির বদলী স্থগিত করে এই থানায়ই বহাল রাখার দাবি জানান।


এছাড়াও ক্ষেতলাল উপজেলার সাংবাদিক, জনপ্রতিনিধি, ছাত্রজনতাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।


এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্টের ২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ক্ষেতলালসহ জয়পুরহাটের ৫ থানার ওসিকে একযোগে পুলিশের বিভিন্ন শাখায় বদলী করা হয়।

Tag
আরও খবর