নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

জয়পুরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু সন্তানকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ শিশু সন্তান রাকিব (৬) কে গলাটিপে হত্যার দায়ে মা রেশমা বেগম বুলির যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (৩১ জুলাই) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রেশমা বেগম বুলি জয়পুরহাট সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান আসাদুলের স্ত্রী। এ রায়ের সময় তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, আসাদুজ্জামান আসাদুলের ভাই-ভাবীদের সাথে রেশমা বেগমের প্রায়ই ঝগড়া-ঝাটি হতো। তার ভাই ভাবীর বাড়িতে একই গ্রামের মানিক হোসেন যাওয়া আসা করার কারণে তার সাথেও বিবাদে জড়িয়ে তাকেও লাঠি দিয়ে বেধরক মারপিট করেন সে। এ ঘটনায় মানিকের স্ত্রী থানায় মামলা করলে কয়েকদিন জেল খাটেন রেশমা। 

পরে জেল থেকে বের হয়ে ২০০৭ সালের ১৩ জুলাই সন্ধ্যায় আসাদুলের ভাই-ভাবী ও মানিককে ফাঁসাতে নিজের ৬ বছরের শিশু সন্তান রাকিবকে গলাটিপে হত্যা করলে শিশুটির বাবা আসাদুজ্জামান আসাদুল বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
আরও খবর