নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী কিন্তু পরিচয় দেন ডিবি পুলিশ,জনতার হাতে আটক ভুয়া ডিবি




মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী কিন্তু পরিচয় দেন ডিবি পুলিশের অফিসার পাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় জনতার হাতে আটক ২ জন।

আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার কড়িয়া(কদুবাড়ি) গ্রামের মৃত আবু কালামের ছেলে মাহাবুব আলম ও ধুরইল গ্রামের রুহুল আমিনের ছেলে তাওসিফ হোসেন।

ঘটনা সুত্রে ও সরজমিনে গিয়ে জানা যায়  ৩১ মে (শুক্রবার) সন্ধ্যায় আনুমানিক সন্ধ্যা ৬ টায় মাহাবুব ফোন করে মোস্তাফিজুর রহমান মোস্তাক কে কড়িয়া বাজারে আসতে বলে এবং ঘটনাস্থলে পূর্ব পরিকল্পিত ভাবে সেখানে তাওসিফ উপস্থিত হয়ে নিজেকে ডিবি পুলিশ বলে পরিচয় দেয় এবং মেরে ফেলার হুমকি দেয় মোস্তাক প্রাণ রক্ষার্থে তার কাছে থাকা ৬,১০০(ছয় হাজার একশত) টাকা তাদের দেন কিন্তু এতে রাজি না হয়ে মোস্তাকের কাছ থেকে আরো ৫০,০০০ হাজার টাকা দাবি করে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে।

মাহাবুব চিহ্নিত একজন মদক ব্যবসায়ী, মাহাবুব দীর্ঘদিন ধরে তাওসীফ কে মাদক ব্যবসায়ীদের কাছে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীসহ এলাকায় সকল পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা দাবি করতো,এবং এলাকার সকল অপরাধ মূলক কাজে সাথে জড়িত তার নামে একাধিক মামলা রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায় তাওসিফ এর আগে পাঁচবিবি উপজেলার উচাই থেকে ডিবি পুলিশ  পরিচয় দিয়ে একজনের কাছ থেকে ১৭ হাজার টাকা চাঁদা নেয়, এবং চুরি,ছিনতাইসহ একাধিক অপরাধের সাথে জড়িত।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, এ ঘটনায় তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর