নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় এক সরকারি কর্মচারিসহ নিহত-২

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী মোড়ে  সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রেশমা খাতুন (৪০) নামে এক নারী এবং জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকায় মেসি ট্রাক্টরের ধাক্কায় তামিম হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

নিহত রেশমা খাতুন জয়পুরহাট পৌর এলাকার নতুন হাট দেওয়ান পাড়া মহল্লার আমজাদ হোসেনের মেয়ে ও ক্ষেতলাল সহকারি ভুমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন এবং নিহত শিশু তামিম হোসেন জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের জনি হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিহত রেশমা খাতুন নতুনহাট থেকে সহকর্মী কোরবান হোসেনের সাথে মোটর সাইকেলযোগে ক্ষেতলালে তার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিলে সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট- বগুড়া সড়কের ক্ষেতলাল উপজেলার বটতলী নামক পৌছলে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রেশমা খাতুন ছিটকে সড়কে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও রেশমা খাতুনকে বাঁচানো যায়নি।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। 

অপরদিকে বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সদর উপজেলার চকশ্যাম এলাকায় রাস্তা পার হওয়ার সময় তামিম হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়। 

জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, শিশু তামিম তার বাড়ির সামনে থেকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক্টর পেছন থেকে  ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও খবর