নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

জয়পুরহাটে ১০টি স্বর্ণের বারসহ অটক-৩

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারতীয় সীমান্তের নিকটবর্তী এলাকা থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ১০টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারীকে অটক করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আফিক হাসান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে জানান, ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা বিওপি”র টহল কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক খানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/৪৭ থেকে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। 

এ সময় স্বর্ণ ছাড়াও তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল, তিনটি মোবাইল ফোন, পাচটি সীম কার্ড এবং বাংলাদেশী ৪৯,০৩০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত ১০টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৬.৪০ গ্রাম। যার মূল্য প্রায় ১ কোটি ১২ লক্ষ ৬ হাজার ৪১৯ টাকা । 

আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের বাসিন্দা রহিছুল ইসলাম (৪০), মঞ্জুর রহমান (৪২) ও ফরিদুল ইসলাম (৪৫)। 

আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে এবং তাদেরকে পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি”র এই কর্মকর্তা নিশ্চিত করেন।

আরও খবর