নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লোন দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই মাহমুদা গ্রেপ্তার

স্বল্প সুদে লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকশ গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মাহমুদা খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) রাতে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর তাকে ও তার ছেলে তন্ময় জামানকে আটক করা হয়। মামলার বাদী যশোর সদর উপজেলার বারীনগর বানিয়ালি গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুস সোবহান।

এজাহারে জানা যায়, মাহমুদা খাতুন আগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন। পরবর্তীতে তিনি 'মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড' নামক একটি প্রতিষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। শর্ত হিসেবে তিনি মাত্র ২ শতাংশ লভ্যাংশ এবং ১০-১২ বছরে লোন পরিশোধের টোপ দেন।২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবরের মধ্যে যশোর শহরের চৌরাস্তার একটি শোরুমে বসে তিনি ৩২ জনের কাছ থেকে নগদ ৭০ লাখ টাকা গ্রহণ করেন।এছাড়া প্রত্যেকের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ৩-৪টি করে ফাঁকা (ব্ল্যাঙ্ক) চেক হাতিয়ে নেন তিনি। লোন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও টাকা নেওয়ার পর তিনি ফোন রিসিভ করা বন্ধ করে দেন এবং গা ঢাকা দেন।

শনিবার সকালে যশোর শহরের দড়াটানা এলাকায় মাহমুদাকে দেখতে পেয়ে ভুক্তভোগীরা টাকা ফেরত চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে ও তার ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। এই খবর ছড়িয়ে পড়লে শত শত ভুক্তভোগী থানায় ভিড় করেন এবং তাদের সাথে হওয়া প্রতারণার অভিযোগ জানান।যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মাহমুদা খাতুনের বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।উপ-পরিদর্শক আশরাফুল আলমকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের অর্থ উদ্ধারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে