নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‎বাঘারপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ মাসের কারাদণ্ড: জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করলেন উপজেলা প্রশাসক ভূপালী সরকার

‎যশোরের বাঘারপাড়া উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের দরাজহাট গ্রামে মাদক সেবন ও মাদক বহনের অপরাধে মিলন হোসেন (পিতা: আবু তালেব মোল্লা) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।‎উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দরাজহাট গ্রামে মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবন ও বহনের সময় মিলন হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‎‎অভিযান পরিচালনাকালে বাঘারপাড়া থানার এসআই মো: সজীব আহমেদের নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করেন।‎দণ্ড প্রদানের পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার উপস্থিত গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, "মাদকের বিষয়ে বাঘারপাড়া উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এটি আমাদের জিরো টলারেন্স নীতি। মাদকের সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা একটি মাদকমুক্ত ও সুশৃঙ্খল বাঘারপাড়া উপজেলা গড়তে চাই।"‎তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, "আপনার এলাকায় মাদকের সাথে জড়িত বা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এমন ব্যক্তিদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আসুন সকলে মিলে মাদককে 'না' বলি।"এলাকাবাসী প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

‎

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে