নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যাত্রীবেশে ইয়াবা পাচার: যশোরে ডিএনসির জালে খুলনার নারী

সাধারণ যাত্রীর বেশে বাসে চড়ে ইয়াবা পাচার করছিলেন নাসিমা বেগম (৪৫)। ভেবেছিলেন ধরাছোঁয়ার বাইরেই থাকবেন, কিন্তু শেষ রক্ষা হলো না। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সাতক্ষীরা থেকে যশোর অভিমুখে আসা ‘অয়ন লাইন’ (ঢাকা মেট্রো জ-১১-১৩১৯) নামের একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে ওত পেতে ছিলেন ডিএনসি সদস্যরা। বাসটি তপস্বীডাঙ্গা এলাকায় পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি শুরু হয়। এ সময় চালকের ঠিক পেছনের আসনে বসা নাসিমা বেগমের আচরণ সন্দেহজনক মনে হলে নারী সদস্যদের সহায়তায় তাকে চ্যালেঞ্জ করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত নাসিমা বেগম খুলনা জেলার দৌলতপুর থানার মানিকতলা এলাকার মৃত হাবিবুর রহমান তালুকদারের মেয়ে।এই মাদক চালানের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।যশোরকে মাদকমুক্ত রাখতে এবং পাচারকারীদের রুখতে ভবিষ্যতে এ ধরনের ঝটিকা অভিযান আরও বাড়ানো হবে বলে ডিএনসি সূত্রে জানানো হয়েছে।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে