নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘারপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য গোলাম রছুলের মতবিনিময়

যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মো: গোলাম রছুল বলেছেন, "সরকারি দপ্তরগুলো জনগণের আমানত। সাধারণ মানুষ যেন কোনোভাবেই সেবা পেতে হয়রানির শিকার না হয়, সেদিকে প্রতিটি কর্মকর্তাকে সজাগ থাকতে হবে।"আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) বাঘারপাড়া উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে জনাব মো: গোলাম রছুল আরও বলেন, বাঘারপাড়াকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে সুসমন্বয় জরুরি। তিনি সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করার কঠোর নির্দেশনা দেন।

সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক কর্মকাণ্ড এবং চলমান উন্নয়ন চিত্র তুলে ধরেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "উপজেলা প্রশাসন মাননীয় সংসদ সদস্যের দিকনির্দেশনায় জনসেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর।"মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সীমাবদ্ধতা এবং সম্ভাবনার কথা মাননীয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।পরিশেষে, উপজেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে