নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘারপাড়ায় চরম ক্ষোভ: ব্যারিস্টার কাজল ও সোহাগের বহিষ্কার দাবিতে ঝাড়ু মিছিল

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী সোহাগের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে যশোরের বাঘারপাড়া। এই দুই নেতার সাংগঠনিক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘সচেতন বাঘারপাড়া নারী সমাজ’।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার প্রধান সড়কগুলোতে এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) সংসদীয় আসনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল দলের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও নূরে আলম সিদ্দিকী সোহাগের সাম্প্রতিক কিছু বিতর্কিত কর্মকাণ্ডে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও বিভ্রান্তি তৈরি হয়েছে, যা প্রকারান্তরে দলের ভাবমূর্তিকে সংকটে ফেলছে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, "দলের ভেতরে অবস্থান করে যারা বিভাজন ও ষড়যন্ত্রের রাজনীতি করছেন, তাদের আর ছাড় দেওয়া হবে না। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি— অবিলম্বে এই দুই নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দলকে কলঙ্কমুক্ত করা হোক।"আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের বৃহত্তর স্বার্থ রক্ষায় তারা রাজপথে ঐক্যবদ্ধ। যেকোনো ধরণের ষড়যন্ত্র রুখে দিতে এবং অভিযুক্তদের বহিষ্কার না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে