নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শার্শায় চাঁদাবাজমুক্ত জনপদ গড়ার ঘোষণা এমপি মাওলানা আজীজুর রহমানের

"আমি এমপি হিসেবে নয়, আপনাদের খাদেম হিসেবে পাশে থাকতে চাই। শার্শার কোনো বাজার বা ঘাটে যদি কেউ চাঁদাবাজির দুঃসাহস দেখায়, তবে প্রশাসনের মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।" শুক্রবার সকালে নাভারণ-সাতক্ষীরা মোড়ে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন যশোর-১ (শার্শা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাদের নতুন প্রতিনিধিকে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া হবে না।নির্বাচন-পরবর্তী সময়ে উপজেলার কিছু জায়গায় কর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "অতীতের সব বিভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি চাই শার্শা হবে একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ জনপদ। সন্ত্রাস ও চাঁদাবাজির এখানে কোনো স্থান নেই।"শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করীম ও উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান। এছাড়াও বেনাপোল পোর্ট থানার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়ে নিজের বক্তব্য শেষ করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।


আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে