নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অনিন্দ্য ইসলাম অমিতকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চায় যশোরবাসী: প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গণদাবি

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। এই বিজয়ের পর এখন গোটা যশোর জেলাজুড়ে একটিই জোরালো ও অভিন্ন দাবি— প্রিয় নেতা অমিতকে নতুন সরকারের পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চায় সর্বস্তরের জনগণ।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ২,০১,৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল কাদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ১,৬৮,১৩৩ ভোট। ৩৩,২০৬ ভোটের এই বিশাল ব্যবধানে জয়লাভ করে অমিত প্রমাণ করেছেন যশোরের মাটিতে তরিকুল পরিবারের জনপ্রিয়তা আজও অটুট।

যশোরের রাজনৈতিক অভিভাবক ও সাবেক সফল মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের সুযোগ্য সন্তান অনিন্দ্য ইসলাম অমিত। স্থানীয়দের মাঝে এখন একটি ঐতিহাসিক স্মৃতি ও জোরালো প্রত্যাশা কাজ করছে।"একসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন তরিকুল ইসলামকে যথাযথ সম্মান জানিয়ে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন, ঠিক তেমনি তার উত্তরসূরি ও বর্তমান সময়ের জনপ্রিয় এই নেতা অনিন্দ্য ইসলাম অমিতকে বিএনপির বর্তমান চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পূর্ণ মন্ত্রিত্ব দেবেন— এটিই এখন যশোরের সকল জনগণের প্রাণের দাবি।"

নির্বাচনী প্রচারণাকালে অমিত যশোরে একটি ৫০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণসহ আধুনিক ও সন্ত্রাসমুক্ত যশোর গড়ার যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নে তাকে নীতিনির্ধারণী পর্যায়ে (মন্ত্রিসভায়) থাকা জরুরি বলে মনে করছেন সাধারণ ভোটাররা। ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান এবং শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে একজন 'পূর্ণ মন্ত্রী'র প্রভাব যশোরের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

আজ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রাক্কালে যশোরের মোড়ে মোড়ে, চায়ের আড্ডায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবি গণদাবিতে পরিণত হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিশ্বাস, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যশোরের এই আবেগ ও দাবির প্রতি সম্মান জানাবেন এবং অমিতের হাত ধরেই তরিকুল ইসলামের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন হবে।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে