নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৬টি আসনে পাঁচটিতেই জামায়াত ও একটি আসনে বিএনপির প্রার্থী বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষা আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতেই বেসরকারিভাবে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। তবে যশোর সদর আসনে অত্যন্ত নাটকীয় এক লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে জামায়াতের ‘ক্লিন সুইপ’ বা সবকটি আসনে জয়ের স্বপ্ন রুখে দিয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর-১ (শার্শা): আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মাওলানা আজিজুর রহমান। তিনি ১ লাখ ১৮ হাজার ২৫৫ ভোট পেয়ে বিএনপির নুরুজ্জামান লিটনকে ২৫,৩৪৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। বোমা আতঙ্ক ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে শেষ হাসি হাসলেন জামায়াতের এই নেতা।

যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা): আসনে জামায়াতের ডা. মুসলেহ উদ্দিন ফরিদ ১,৭১,৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নিকে ২৫,৬৬৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন। নারী ও তরুণ ভোটারদের অভূতপূর্ব উপস্থিতি এই আসনের জয় নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।

যশোর-৩ (সদর): আসন। এখানে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত ১,৭৩,০২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোঃ আব্দুল কাদের পেয়েছেন ১,৬৫,১২৯ ভোট। মাত্র ৭,৮৯৪ ভোটের এই ব্যবধান প্রমাণ করে সদর আসনে দুই দলের লড়াই ছিল সমানে সমান।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর)  সদরের বসুন্দিয়া: আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন জামায়াতের অধ্যাপক গোলাম রসুল। তিনি ১,৭৭,৫৩৩ ভোট পেয়ে ধানের শীষের মতিয়ার রহমান ফারাজীকে প্রায় ৪৯,৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক অবস্থানই তাকে এই বড় জয় এনে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যশোর-৫ (মণিরামপুর): আসনে ১২৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী জামায়াতের অ্যাডভোকেট গাজী এনামুল হক ৪৭,৫৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল দ্বিতীয় এবং বিএনপির প্রার্থী রশিদ আহমাদ তৃতীয় অবস্থানে রয়েছেন।

যশোর-৬(কেশবপুর): আসনে জামায়াতের অধ্যাপক মুক্তার আলী ৯১,০৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির আবুল হোসেন আজাদকে ১১,৪৬৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

দীর্ঘ সময় পর নিজ প্রতীকে ভোট দিতে পেরে জামায়াত কর্মীদের মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে যশোরে জামায়াতে ইসলামীর এই উত্থান স্থানীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। অন্যদিকে, বিএনপি একটি মাত্র আসন পেলেও সদর আসনে তাদের অবস্থান শক্ত রেখে বড় ব্যবধানে পরাজয় এড়াতে সক্ষম হয়েছে।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে