নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোর-২: সাবিরা সুলতানার পক্ষে ‘গণজোয়ার’, ভোটের মাঠ থেকে পিছুটান জামায়াত-শিবিরের

চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা নিয়ে গঠিত যশোর-২ আসনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের সমীকরণে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। ধানের শীষের প্রার্থী মোছাঃ সাবিরা সুলতানার পক্ষে নারী ভোটার ও তৃণমূল কর্মীদের ব্যাপক উপস্থিতিতে নির্বাচনী মাঠ এখন তাঁর একক নিয়ন্ত্রণে। অন্যদিকে, নিজেদের অবস্থান প্রতিকূল দেখে কেন্দ্রগুলোর আশপাশ থেকে অনেকটা ‘সাইড’ হয়ে পড়েছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

১৭৫টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ৭৭ হাজার ৫৬৫ জন ভোটার এই আসনে ভাগ্য নির্ধারণ করছেন। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ঝিকরগাছা ও চৌগাছার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, দুপুরের পর সাধারণ ভোটারদের উপস্থিতি কিছুটা কমলেও বিএনপির কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবিরা সুলতানার এই শক্ত অবস্থানের পেছনে কাজ করছে দুটি বড় কারণ: তিনি খুলনা বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে আলাদা নজর কেড়েছেন। আওয়ামী লীগ শাসনামলে গুম ও হত্যার শিকার জনপ্রিয় বিএনপি নেতা শহীদ নাজমুল ইসলামের সহধর্মিণী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি প্রবল সহমর্মিতা রয়েছে।এর আগে ২০১৪ সালে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি তাঁর জনভিত্তির প্রমাণ দিয়েছিলেন। এবার সংসদ নির্বাচনেও সেই জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়ছে কেন্দ্রে।

সকাল থেকে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বাস্তবে চিত্র ভিন্ন। চৌগাছার কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের বাইরে বিএনপির সমর্থকদের সরব উপস্থিতি থাকলেও জামায়াত-শিবিরের কর্মীদের তেমন একটা দেখা যায়নি। স্থানীয় সূত্রগুলো বলছে, সাবিরা সুলতানার পক্ষে সাধারণ ভোটারদের যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে নিজেদের পরিস্থিতি ‘বেগতিক’ দেখে অনেকটা কৌশলগত কারণেই মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াত সংশ্লিষ্টরা।

তৃণমূলের দাবি, সাবিরা সুলতানা নারী ভোটারদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায় বিপুল ভোটের ব্যবধানে জয়ের পথে রয়েছেন তিনি। শেষ পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে যশোর-২ আসনে বড় ব্যবধানে ধানের শীষের জয় কেবল সময়ের ব্যাপার বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে