নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোরে উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন জামায়াত প্রার্থী ভিপি আব্দুল কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল কাদের (ভিপি আব্দুল কাদের) নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে শহরের খোলাডাঙ্গা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দিনের প্রথম ভোটটি দেন তিনি।

ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভিপি আব্দুল কাদের নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “এবারের নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে ঈদের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা কেন্দ্রে আসছেন।”

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “এখন পর্যন্ত পরিবেশ অত্যন্ত চমৎকার এবং উৎসবমুখর। আমি আশা করি, ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। জনগণের রায়ে একটি সুন্দর ফলাফল আসবে বলে আমি আশাবাদী।”

যশোর-৩ আসনে এবার মূল লড়াই হচ্ছে জামায়াতে ইসলামীর ভিপি আব্দুল কাদের (দাঁড়িপাল্লা) এবং বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতের (ধানের শীষ) মধ্যে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৪৬০ জন। সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষে এবারই প্রথমবারের মতো জেলার সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৩ জন সদস্য মোতায়েন রয়েছে।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে