নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোর-৪ আসনে ভোটের লড়াই: চূড়ান্ত তালিকায় ৭ প্রার্থী, ভোটার প্রায় সাড়ে ৪ লাখ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) নির্বাচনী এলাকা। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এই আসনে এবার চূড়ান্ত লড়াইয়ে নামছেন ৭ জন প্রার্থী। ভোটার সংখ্যার নতুন বিন্যাসে নারী ভোটারদের প্রাধান্য লক্ষ্য করা গেছে। যশোর-৪ আসনের নির্বাচনী এলাকায় এবার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫৮,৫৩১ জনে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এই আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা কিছুটা বেশি।

মোট ভোটার: ৪,৫৮,৫৩১ জন।

পুরুষ ভোটার: ২,২৮,৪৩৩ জন।

নারী ভোটার: ২,৩০,০৯৪ জন।

তৃতীয় লিঙ্গ: ৪ জন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এই বিশাল জনগোষ্টীর ভোটাধিকার নিশ্চিত করতে পুরো নির্বাচনী এলাকায় মোট ১৪৮টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।তফসিল ঘোষণার পর থেকে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছিল। যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর বর্তমানে নির্বাচনী মাঠে ৭ জন প্রার্থী টিকে আছেন। প্রার্থীরা বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার গ্রামগঞ্জে ও হাট-বাজারে তাঁদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় ভোটারদের মতে, এবারের নির্বাচনে কৃষি উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং ভৈরব নদের নাব্যতা ফেরানোর বিষয়টি প্রধান নির্বাচনী ইস্যু হিসেবে কাজ করছে। বিশেষ করে অভয়নগর ও বসুন্দিয়া এলাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা, যা নিরসনে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে, ১৪৮টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রগুলো চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে