নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাঘারপাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সংকটাপন্ন: উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় মো. টিপু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দাদপুর বাজারে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আহত টিপু যশোর সদরের ফতেপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। মঙ্গলবার রাতে তিনি বাঘারপাড়ার রোস্তমপুর বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দাদপুর বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী অজ্ঞাতনামা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি তার পরিবারকে জানালে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকরা জানান:টিপুর মাথায় গুরুতর আঘাত লেগেছে।প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থা স্থিতিশীল নয়।যশোরে প্রয়োজনীয় উন্নত সরঞ্জামের অভাবে তাকে দ্রুত ঢাকায় রেফার্ড করা হয়েছে।বর্তমানে টিপুর স্বজনরা তাকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন।

আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে