যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে এক নববধূর অকাল মৃত্যুর খবর পাওয়া গেছে। মাহিদিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে শাকিলা খাতুন (১৮) নামে ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার ভোরে স্বামীর বসতঘর থেকে তার মরদেহটি উদ্ধার করে স্থানীয় পুলিশ।
নিহত শাকিলা সদর উপজেলার বিজয়নগর গ্রামের আব্দুল করিমের কন্যা। মাত্র সাত মাস আগে মাহিদিয়া গ্রামের মৃত গফফার গাজীর ছেলে আশিকুজ্জামানের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক তার বিয়ে হয়েছিল। তবে বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই দাম্পত্য জীবনে অশান্তির ছায়া নেমে আসে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে প্রাপ্ত তথ্যমতে,মঙ্গলবার দিবাগত রাত ১২:৩০ থেকে বুধবার সকাল ৬টার মধ্যবর্তী কোনো এক সময় এই দুর্ঘটনাটি ঘটে।ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।পরিবারের দাবি, দীর্ঘদিনের পুঞ্জীভূত পারিবারিক বিবাদই শাকিলাকে এমন চরম পথ বেছে নিতে বাধ্য করেছে।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহতের পিতা আব্দুল করিম ইতোমধ্যেই থানায় একটি লিখিত সংবাদ প্রদান করেছেন। বর্তমানে নিহতের মরদেহ মাহিদিয়া গ্রামেই অবস্থান করছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
৪ দিন ১৮ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে