নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যশোরে স্ত্রীকে নিতে এসে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাতা: হাসপাতালে মৃত্যুঝুঁকি

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় পারিবারিক কলহের জেরে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শাশুড়ির বাড়ি থেকে স্ত্রীকে জোরপূর্বক নিয়ে যেতে ব্যর্থ হয়ে জামাতা অমিত (২৫) তার শাশুড়ি রাবেয়া খাতুনকে (৪০) ধারালো চাকু দিয়ে জবাই করার চেষ্টা করেছেন। সোমবার বিকেলে চুড়ামনকাটি ব্যারাক অফিসের সামনে জনসম্মুখে এই নৃশংস ঘটনাটি ঘটে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের যুবক অমিতের সাথে মাসকয়েক আগে প্রেমের টানে ঘর ছাড়েন রাবেয়া খাতুনের মেয়ে। পালিয়ে বিয়ে করার মাস তিনেক পর পরিবারের সদস্যরা মেয়েটিকে বুঝিয়ে চুড়ামনকাটির নিজ বাড়িতে ফিরিয়ে আনেন। এরপর থেকেই জামাতার সাথে পরিবারের টানাপোড়েন চলছিল।

প্রত্যক্ষদর্শীরা  জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাত করেই শ্বশুরবাড়িতে হাজির হন অমিত। তিনি তার স্ত্রীকে সাথে নিয়ে যাওয়ার জন্য জেদ ধরলে শাশুড়ি রাবেয়া খাতুনের সাথে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে অমিত তার সাথে থাকা ধারালো চাকু বের করে রাবেয়ার গলায় সজোরে আঘাত করেন। এতে মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা রাবেয়া খাতুনকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, তার গলার ক্ষতটি বেশ গভীর, বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর অভিযুক্ত অমিত এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর পরিবার নিশ্চিত করেছে।


আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে