নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে জলবদ্ধতা নিরাসনে খাল পুনরুদ্ধার অভিযান পরিচালিত

উৎসব মুখর পরিবেশে যশোরের অভয়নগরে জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার ও কচুরিপানা অপসারণ পরিচালিত হয়।

শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে এরকম ব্যতিক্রম অভিযান শুরু হয়। উপজেলার সুন্দলী, হরিদাসকাটি, রাজাপুর, আমডাঙ্গা, ডহরমশিহাটি, সড়াডাঙ্গা, গোবিন্দপুর, আড়পাড়াসহ অন্তত ১০টি গ্রামের কৃষি জমিতে জলাবদ্ধতার কারণে কৃষকরা ধান আবাদসহ বিভিন্ন ফসলাদি উৎপাদনে ব্যাহত  হচ্ছে। এছাড়া জলাবদ্ধতার কারণে মানুষ প্রায় পানিবন্দী হয়ে পড়ে। এ কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে ডুমুর বিল ও পাথারঘাটা খাল পুনরুদ্ধার ও কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিচালিত হয় ।

 এলাকাবাসীর উল্লাস প্রকাশ করে বলেন ,দীর্ঘদিন ধরে প্রায় দুই থেকে তিন কিলোমিটার দীর্ঘ এ খালে কচুরিপানা জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এ উপজেলার ২নং সুন্দলী ইউনিয়নের প্রায় ১০ হাজার  হেক্টর জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। এর ফলে কৃষকরা ফসলাদি উৎপাদনে ব্যর্থ হচ্ছিল। এছাড়াও আগামী বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন গ্রাম জলাবদ্ধ হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

খাল পুনরুদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, যুব উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমনোয়ারা, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল প্রমুখ।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয় এ কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাশ্রম ভিত্তিক এ ধরনের অভিযান শুরু হয়েছে। এ উপজেলায় সকল প্রকার কৃষি কাজ সফলভাবে করার লক্ষ্যে এধরনের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া ভবিষ্যতে খালে যারা ময়লা আবর্জনা ফেলবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ বলেন, এই খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এক শ্রেণির মানুষ খালের ভিতরে ময়লা আবর্জনা ফেলে খালের মুখ বন্ধ করে রেখেছে। তাছাড়া কচুরিপানা,বিভিন্ন আগাছাসহ অনেক জায়গায় নেট পাটা দিয়ে পানি প্রবাহ বন্ধ করে রাখা হয়েছে। যে কারণে জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার অভিযান শুরু হয়েছে। যা খাল পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। ব্যতিক্রম ধর্মী এক অভিনব খাল পুনরুদ্ধার অভিযানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া জেগেছে অভয়নগরে, উল্লাস প্রকাশ করেছে এলাকাবাসী, অধিক ফসল পাবার স্বপ্ন দেখছেন কৃষকেরা।


আরও খবর

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২

৫ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে